আরপিও সংশোধন স্থগিত চেয়ে ইসিকে অনুরোধ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

করোনা পরিস্থিতিতে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন (আরপিও) সংশোধনের তৎপরতা অনতিবিলম্বে স্থগিত করার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। নির্বাচন কমিশন কর্তৃক ‘রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন-২০২০’ এর খসড়া প্রস্তাবনা সম্পর্কে গতকাল মঙ্গলবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ইসি’র সচিব বরাবর ৮ (আট) দফা সুনির্দিষ্ট প্রস্তাব ও সুপারিশ ইসি’র ই-মেইলে পাঠানো হয়েছে।