হাজারীবাগে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে ৪ সহযোগীসহ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই যুবলীগ নেতার নাম ইজাজ বিন আলীম (৩৫)। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশের ধানম-ি জোনের অতিরিক্ত উপকমিশনার আব্দুল্লাহিল কাফী জানান, ইজাজ বিন আলীমের সহযোগীরা হলো হাসান আসিফ হোসেন (৩৫), শরীফ ইসলাম (৩৫), ইমাম হোসেন প্রতীক ওরফে শুভ (২৪) ও মেহেদী হাসান অনিক (৩৫)। তাদের কাছ থেকে একটি রিভলবার, ৬ রাউন্ড গুলি, একটি বিদেশি কুড়াল, সুইচ গিয়ার চাকু ও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।