ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বুধবার মতিঝিল থানার ফকিরেরপুল ও আরামবাগে শ্রমিকদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুল্লাহ মাহবুবের ব্যক্তিগত সহায়তায় এ কর্মসূচি পালন করা হয়।
ইউনিয়ন সভাপতি হাবিবুল্লাহ মাহবুব বলেন, বাংলাদেশের গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ছাড়াই অন্যায়ভাবে কর্মচ্যুত ও ছাঁটাই করা হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে বেতন-ভাতা পরিশোধের দাবি জানাই।
প্রিন্টিং বাইন্ডিং সংশ্লিষ্ট মালিকদের প্রতি উপযুক্ত কাজের পরিবেশ এবং শ্রমিকদের জীবন রক্ষার্থে সুরক্ষা সামগ্রী প্রদান এবং ঈদ পূর্ববর্তী শ্রমিকদের বেতন ভাতা ও বোনাস পরিশোধের আহ্বান জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র শ্রমিক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব জনাব সঞ্জয় দে রিপন, ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান খান লাভলু, সৈয়দ এহসান উদ্দিন জুয়েল, মোহাম্মদ আলীনূর, নজরুল ইসলাম, কামরুল হাসান, সরদার আরিফ, উজ্জ্বল ফরায়েজী হিরো, মো. কামাল উদ্দিন, মো. রবিউল আলম রবিসহ ইউনিয়নের বিভিন্ন নেতা।
মাস্ক বিতরণ শেষে সংগঠনের নেতৃবৃন্দ পাটশিল্প বন্ধের প্রতিবাদেও ক্ষোভ প্রকাশ করেছেন।