রাজনৈতিক দল নিবন্ধনের খসড়া আইনের ওপর মতামত দেওয়ার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৩১ জুলাই পর্যন্ত মত দেওয়া যাবে। ইসির উপসচিব মো. আবদুল হালিম খান স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে।
গত ১৬ জুন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাছে আইনটির খসড়ার ওপর মতামত দেওয়ার জন্য আহ্বান জানায় সংস্থাটি। ৭ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইসি। বর্তমানে নির্বাচন কমিশনে ৪১টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। নির্বাচনে অংশ নিতে চাইলে অবশ্যই ইসিতে দল হিসেবে নিবন্ধন নিতে হয়। প্রতি সংসদ নির্বাচনের আগে নিবন্ধন নেওয়ার জন্য আবেদনের আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন।