সোনাগাজীতে বিদ্যুতের তারে জড়িয়ে স্কুল ছাত্র দগ্ধ

সোনাগাজীতে বিদ্যুতের তারে জড়িয়ে আয়াজ মাহমুদ নামে এক স্কুল ছাত্র মারাত্বকভাবে দগ্ধ হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার চরদরবেশ ইউনিয়নের কারামতিয়া বাজারে এই ঘটে। আয়াজ সোনাগাজী আল হেলাল একাডেমির দশম শ্রেণির ছাত্র ও চরশাহাভিকারী গ্রামের সফর আলী বাড়ির আলাউদ্দিনের ছেলে।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. উৎপল দাস বলেন, ওই ছাত্রের শরীরের প্রায় ৮০ভাগ দগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

কারামতিয়া বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, সন্ধ্যায় সময় ওই ছাত্র তার কয়েকজন সহপাঠীকে নিয়ে বাজারের নুর আলমের নির্মানাধীন ভবনের ভিতরে খাটের উপর বসে গল্প করছিলেন। এ সময় আয়াজ মাহমুদ খাট থেকে পড়ে যাওয়ার উপক্রম হলে বিদ্যুতের তার জড়িয়ে ধরলে সে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হয়। পরে তার সহপাঠী ও বাজারের ব্যবসায়ীরা তাকে দ্রুত উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।