সাহারা খাতুনের মৃত্যুতে স্পিকারের শোক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

স্পিকার সাহারা খাতুনের রুহের মাগফেরাত কামনা এবং তার শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্র সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। একাদশ জাতীয় সংসদে তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।      

এ ছাড়া অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।