ডিএমপির ৫ থানার ওসিসহ ১৬ পুলিশ পরিদর্শক বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিদর্শক পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। যার মধ্যে পাঁচ থানার ওসি রয়েছেন। গতকাল ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।

বদলিকৃতরা হলেন, খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমানকে অপরাধ বিভাগে; হাজারীবাগ থানার ওসি মো. ইকরাম আলী মিয়াকে ধানম-ি থানার ওসি; ধানম-ি থানার ওসি মো. হুমায়ুন কবিরকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে; শাহ আলী থানার ওসি মো. সালাহ উদ্দীন মিয়াকে তেজগাঁও থানার ওসি; তেজগাঁও থানার ওসি মো. শামীম অর রশিদ তালুকদারকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন বিভাগে; কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুকুল আলমকে খিলগাঁও থানার ওসি; রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামানকে শাহআলী থানার ওসি; ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু আজিফকে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত); ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমানকে কামরাঙ্গীরচর থানার ওসি; লাইন ওআরের পরিদর্শক মোহা. সাজেদুর রহমানকে হাজারীবাগ থানার ওসি; লাইন ওআরের পরিদর্শক আবু মাহমুদ কাওসার হোসেনকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে; লাইন ওআরের পরিদর্শক এম. এম. মুর্শেদকে লজিসটিকস বিভাগে; লাইন ওআরের পরিদর্শক মো. শাহজাহানকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগে; লাইন ওআররের পরিদর্শক মো. শরীফুল ইসলামকে ডিবি উত্তরা বিভাগে; লাইন ওআররের পরিদর্শক মো. মনিরুল ইসলামকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ও মো. রফিকুল হককে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।