ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে গৃহকর্মীকে রাতভর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রবাসী পারভেজ (৩২) কে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ফেনী সরকারী কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, মঙ্গলবার রাতে ইউনিয়নের দক্ষিণ খানে বাড়ি এলাকায় কিশোরী ঘরের বাইরে আসলে মুখ চেপে পাশের একটি ঘরে নিয়ে রাতভর ধর্ষণ করে পারভেজ। বুধবার এ ঘটনায় ফেনী মডেল থানায় পারভেজকে একমাত্র আসামী করে মামলা দায়ের করা হয়। পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে।
পারভেজ দক্ষিণ খানে বাড়ির মৃত মকবুল হকের ছেলে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, পারভেজ দীর্ঘদিন যাবত বিদেশে ছিলেন। এর আগেও তার বিরুদ্ধে এলাকায় নারীদের উত্ত্যক্তসহ নানা অভিযোগ রয়েছে।