হেফাজতে ইসলামীর আমির আল্লামা শাহ আহমদ শফী ও তার পুত্র আনাস মাদানীকে নিয়ে বিরূপ মন্তব্য না করার অনুরোধ জানিয়েছেন সংগঠনের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
গত বৃহস্পতিবার গণমাধ্যমে নিকট প্রেরিত এক বিবৃতিতে এই অনুরোধ জানান জুনায়েদ বাবুনগরী। বিবৃতিতে তিনি বলেন, দুঃখের বিষয় আল্লামা শাহ আহমদ শফী ও তার পুত্র আনাস মাদানীকে নিয়ে দৈনিক পত্রিকা, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ফেইসবুক পেজে বিরূপ মন্তব্য ও লেখালেখি করা হচ্ছে। এতে আমাদের ভুল বোঝাবুঝি ও দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। তাই আপনার যারা ইসলাম, আলেম-ওলামা ও দ্বীনকে ভালোবাসেন তারা এ ধরনের বিরূপ মন্তব্য বন্ধ করবেন। দূরে থাকবেন। এটাই আমার অনুরোধ।