করোনা সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ৮ হাজার কারাবন্দিকে মুক্তি দিচ্ছে। ক্যালিফোর্নিয়া সংশোধন ও পুনর্বাসন দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
আলজাজিরা জানায়, মার্কিন অঙ্গরাজ্যটির কারাগারগুলোতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এক বছর বা তার চেয়ে কম সময় কারাগারে কাটানো বন্দীরা এই সিদ্ধান্তের আওতায় পড়বে।
এর মধ্যে যারা যৌন অপরাধ ও বড় ধরনের সহিংস কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত, আগাম মুক্তির তালিকা থেকে তাদের বাদ দেয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউসম জানান, অঙ্গরাজ্যটির ৩৫টি কারাগারে প্রায় ২ হাজার ৪০০ জন বন্দী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সান ফ্রান্সিসকোর সান কুয়েনটিন কারাগারে আক্রান্ত তেরোশ'র অধিক বন্দি।
এখন পর্যন্ত ৩ লাখের অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ক্যালিফোর্নিয়ায়। এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ৯৩৬ জন।