ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার বুধল গ্রামের মুক্তিযোদ্ধা হাজী জিল্লুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
শুক্রবার ৯টায় সিরাজনাগর ঈদগাহ প্রাঙ্গণে জিল্লুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুলিশের ১০ জনের একটি চৌকস দল বীর এ মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন।
বার্ধক্যজনিত কারণে মুক্তিযোদ্ধা হাজী জিল্লুর রহমান শুক্রবার বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদরস্থ বুধল গ্রামে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
হাজী জিল্লুর রহমান দীর্ঘদিন থেকে বুধল উচ্চ বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দায়িত্ব পালন করে আসছিলেন।
এছাড়া, বুধল কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, বুধল বাজার তাফসির কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।
জিল্লুর রহমান স্ত্রী, তিন ছেলে ও পাঁচ কন্যাসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে সরকারি পরিসংখ্যান তদন্তকারী মো. সেলিম মাহামুদ জানান, আগামী ১৩ জুলাই সোমাবার মরহুমের নিজ বাসভবনে মিলাত ও দোয়া মাফিল অনুষ্ঠিত হবে।
পরে তার বাবার বিদেহী আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।