সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত ও আরেকজন আহত হয়েছে।
শনিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন (২০) উৎমা গ্রামের আমির হোসেনের ছেলে।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল জানান, উৎমা সীমান্ত দিয়ে দুইজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে সে দেশের নাগরিকেরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে বাবুল হোসেন নিহত ও কয়েছ মিয়া আহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিজিবি কর্মকর্তা আরও জানান, সীমান্তে অবৈধ চোরাচালান, অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল অব্যাহত রয়েছে। তিনি সীমান্তে অবৈধ চলাফেরা না করতে সকলের প্রতি অনুরোধ জানান।