পবিবারের ৫ সদস্যসহ করোনা আক্রান্ত চবি উপাচার্য

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তার মেয়ে-নাতি-নাতনীসহ পরিবারের পাঁচ সদস্যের করোনা শনাক্ত হয়েছেন। 

এ ছাড়া উপাচার্যের বাসার দুই কেয়াটেকারেরও করোনাভাইরাস পজেটিভ এসেছে। 

শনিবার রাতে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, উপাচার্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার আমরা নিশ্চিত হয়েছি। তার মেয়ে-নাতি-নাতনীসহ পাঁচজন আক্রান্ত হয়েছেন। আর ওনার বাড়ির দুজন কেয়ারটেকারও আক্রান্ত হয়েছে।

এর আগে চবি উপাচার্যের ব্যক্তিগত সহকারী ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমসহ ক্যাম্পাসের আশপাশে ১৩ জনের করোনা শনাক্ত হয়। এরপর ৪ জুলাই ১৪ দিনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ। 

তবে সে সময় উপাচার্যের করোনাভাইরাস পরীক্ষা করা হলেও ফলাফল নেগেটিভ আসে বলে জানায় কর্তৃপক্ষ।