শুধু অমিতাভই নন, করোনায় আক্রান্ত হয়েছেন তার ছেলে অভিষেক বচ্চনও। শনিবার রাতে টুইট করে নিজেই এ কথা জানান অভিষেক।
তিনি লেখেন, আজ সকালে আমার এবং বাবার কোভিড টেস্ট হয়। আমাদের মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। রিপোর্টে আমাদের করোনা পজিটিভ এসেছে।
বচ্চন পরিবারের বাকি সদস্যদেরও করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন অভিষেক।
এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অমিতাভ বচ্চন নিজেই জানিয়েছেন আক্রান্ত হওয়ার কথা।
অমিতাভ বচ্চন বলেন, এই সন্ধ্যায় আমি কোভিড পজিটিভ পরীক্ষা করেছি। হাসপাতালে স্থানান্তরিত হয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষকে তথ্য দিচ্ছে.. পরিবার এবং কর্মচারীদের পরীক্ষা চলছে, ফলাফল প্রত্যাশিত।
এদিকে এই তারকা তার সংস্পর্শে আসা মানুষদেরকেও সতর্ক করে দিয়েছেন। অমিতাভ বচ্চন সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, গত ১০ দিনে যারা আমার ঘনিষ্ঠ নৈকট্য লাভ করেছেন তাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে যাতে তারা নিজেদের পরীক্ষা করে দেখুন।
ভারতে লকডাউনের শুরু থেকেই অমিতাভ বচ্চন স্বাস্থ্যবিধি মেনে চলেছেন। শুধু তাই নয়, করোনা দুর্যোগে অসহায় মানুষদের সহায়তাও করেছেন বিগবি।