মালির রাজধানী বামাকোতে বিক্ষোভকারীরা দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যমের কার্যালয় দখল করেছে। পরে বিক্ষোভকারীরা ওআরটিএমের সম্প্রচার বন্ধ করে দেয়। জাতীয় পরিষদে প্রবেশের চেষ্টা করলে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এক মাসের প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইটার পদত্যাগের দাবিতে এটি তৃতীয় মিছিল ছিল। দেশটিতে দীর্ঘদিন ধরে চলমান জিহাদি সংঘাত, অর্থনৈতিক সংকট ও বিতর্কিত আইনসভার নির্বাচন নিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে।
রক্ষণশীল ইমাম মাহমুদ ডিকোর নেতৃত্বে একটি নতুন বিরোধীদলীয় জোট গড়ে উঠেছে। গত শুক্রবার কয়েক হাজার বিক্ষোভকারী রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন। তাদের কয়েকজন অল্প কিছু সময়ের জন্য জাতীয় সম্প্রচার মাধ্যম দখল করে নেয় এবং সম্প্রচার বন্ধ করে।