মামলায় চার্জশিট দেওয়ায় চন্দনাইশে প্রতীকী মানববন্ধন

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে নির্বাচনী সহিংসতার মামলায় চার্জশিট দেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার চন্দনাইশ সদরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে আধা ঘণ্টাব্যাপী প্রতীকী মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এম কায়সার উদ্দীন চৌধুরী, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা গিয়াস উদ্দীন সুজন, উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সেলিম হোসেন আওয়ামী লীগ নেতা সমীরণ দাশ তপন, আবদুর শুক্কুর, বশির উদ্দীন মুরাদ, ফরিদুল ইসলাম চৌধুরী প্রমুখ। বক্তারা এসময় চার্জশিট দেওয়ার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এ মামলা প্রত্যাহারের দাবি জানান।