করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘ সাড়ে তিন মাস পর আত্মসমর্পণের সুযোগ পেয়ে গত ৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ফৌজদারি মামলার ২৩ হাজার ৩৯৬ আসামি জামিন পেয়েছেন। সারা দেশে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (মুখ্য বিচারিক হাকিম) আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (মুখ্য মহানগর হাকিম) আদালতে পাঁচ কর্মদিবসে ৬ হাজার ৫৮৮টি মামলায় আত্মসমর্পণের আবেদন নিষ্পত্তি করে এসব আসামির জামিন হয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এই তথ্য জানান।
করোনাভাইরাস সংক্রমণ রোধে মার্চের শেষ দিকে সাধারণ ছুটি ঘোষণার পর আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।