এমবিবিএস ফাইনাল পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি

সারা দেশে মেডিকেল কলেজগুলোর স্থগিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা সম্পন্ন করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সামনে এ কর্মসূচি পালিত হয়। 

শিক্ষার্থীরা জানান, করোনার কারণে চলতি বছরের মে মাসের সবক’টি প্রফেশনাল পরীক্ষা আটকে আছে। এতে বিগত কয়েক বছরের সেশনজট বিহীন মেডিকেল শিক্ষা ব্যবস্থা ও ডাক্তার জোগান দেওয়ার ব্যবস্থায়ও ব্যাঘাত ঘটছে। রোগীদের সবচেয়ে দুঃসময় মেটাতে চিকিৎসক তৈরির এ ধারা ব্যাহত হলে শুধু দীর্ঘমেয়াদেই নয় বরং অতি আসন্ন যারা ইন্টার্ন ডাক্তার হতে চলেছেন, তারাও সমস্যায় পড়বেন।

একাধিক শিক্ষার্থী বলেন, ‘গত মে মাসে পরীক্ষা ও অক্টোবরে ইন্টার্ন হওয়ার কথা ছিল। আমাদের অনেক ব্যাচমেট এরই মধ্যে উত্তীর্ণ হয়ে যোগদানও করেছে।’