সাড়ে তিন মাস পর গতকাল রবিবার ঢাকা থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এখন প্রতিদিন বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা থেকে বরিশাল এবং বিকেল ৫টা ২৫ মিনিটে বরিশাল থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে। বরিশাল রুটে ফ্লাইট পুনরায় শুরু হওয়ায় বৃহত্তর বরিশালের ছয় জেলার নাগরিকদের জন্য সহজে আকাশপথে রাজধানীসহ সারা দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন সহজতর হবে।
সব ধরনের ট্যাক্স, সারচার্জসহ ওয়ানওয়ের জন্য ন্যূনতম ২ হাজার ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানান সংস্থাটির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম। তিনি বলেন, ইউএস-বাংলা এয়ারলাইনসের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস ব্যবহার করে টিকিট করলে গ্রাহকরা ভাড়ার ওপর ১২ শতাংশ মূল্যছাড়ের সুবিধাও ভোগ করতে পারবেন। এ ছাড়া ইউএস-বাংলার স্কাইস্টার গ্রাহকরা ১২ শতাংশ মূল্যছাড়ে এয়ারলাইনসের নিজস্ব সেলস অফিস থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।