ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় আশরাফ আলী নামে এক আম ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার ফকিরগঞ্জ গোগর খটশিংগা নামক এলাকার পাকা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই ব্যবসায়ী ওই উপজেলার দলপতিপুর গ্রামের কালু মোহাম্মদের ছেলে।
তার চাচাতো ভাই তোফাজ্জল হাওলাদার জানান, রবিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আশরাফ আলী। এরপর আর ফেরেননি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আশরাফের লাশ শনাক্ত করেন তারা।
মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়। তবে কেন এই হত্যাকাণ্ড তা জানাতে পারেনি পুলিশ। খুব দ্রুত এর কারণ উদঘাটন করা হবে বলে জানায় থানার ওসি।