করোনার চিকিৎসা নিতে সস্ত্রীক ঢাকায় পবিপ্রবি উপাচার্য

করোনাভাইরাসে আক্রান্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে উন্নত চিকিৎসার  জন্য ঢাকায় আনা হচ্ছে।

মঙ্গলবার সকালে এই তথ্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।

সেখানে জানানো হয়, বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে পটুয়াখালী থেকে তাদের ঢাকায় আনা হচ্ছে এ দম্পতিকে।

এ দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ড. হারুন অর রশিদ ও তার স্ত্রী কনিকা মাহফুজ অসুস্থ হলে সোমবার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষার জন্য তাদের নমুনা প্রদান করেন। মঙ্গলবার বিকেল নাগাদ তাদের রিপোর্ট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।