কমলাপুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজধানীর কমলাপুর হোটেল পেন্টাগন এর সামনে থেকে অজ্ঞাতনামা (৭০) এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতেদহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মতিঝিল থানার উপ পরিদশর্ক (এসআই) মো. মাহফুজ জানান, খবর পেয়ে মতিঝিল থানার কমলাপুর হোটেল পেন্টাগনের সামনে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। আশপাশের লোকজনের মাধ্যমে জানা গেছে, সে ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতো। রাতে রাস্থাঘাটেই থাকতো। গতরাতে অসুস্থ্যতাজণিত কারণেই হোটেলের সামনের রাস্তায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, নিহতের পরনে ময়লাযুক্ত জামাকাপড় ছিল। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।