ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ১ শিশু ৪ নারী এবং ১১ পুরুষসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
সোমবার রাতে মহেশপুরের পলিয়ানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির পক্ষে সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান জানান, গত রাতে পলিয়ানপুর গ্রামের হঠাত পাড়া এলাকায় অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
এ সময় জাকির খান, পারভীন আক্তার, নাজমা বেগম, হাসান ফরাজি, তানিয়া আক্তার, মো: হাফিজ, মিলন হাওলাদার, সালমা খাতুন, শাহআলম হাওলাদার, মারুফ হাওলাদার, রফিকুল ইসলাম, রুবেল, মানজারুল, আসাদ, রাসেল খান, মুন্না হাওলাদারকে আটক করা হয়। তাদের অধিকাংশের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ, শরণখোলা, পিরোজপুর এলাকায়।
আটক বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা করা হয়েছে। আটককৃতদের নামে মহেশপুর থানয় মামলা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।