গার্মেন্টস শ্রমিকদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’

ফারুক মইনউদ্দিনের শরীর বৃত্তীয় নামের একটি ছোট গল্প অবলম্বনে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’ নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। চলচ্চিত্রটির  চিত্রনাট্য করেছেন অনিক কান্তি সরকার, চিত্রগ্রহণ করছেন ফরহাদ হোসেন।

নির্মাতা বয়াতি বলেন, ‘গার্মেন্টস খাত আমাদের জাতীয় আয়ের একটি বিশাল অংশ সরবরাহ করে। কিন্তু যাদের ঘামে-শ্রমে এই আয় হয়, তাদের জীবন স্বাভাবিকভাবে চলে কি? করোনাকালীন সময়ে তারা মানবেতর জীবন যাপন করছে। প্রতিদিন ধর্ষিত হচ্ছে কর্মজীবী নারীরা। আবার বিভিন্ন গার্মেন্টসে শিশুরা কাজ করে অস্বাভাবিক পরিবেশে। মানবিক এই গল্পটি সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’

বাংলা এক্সপ্রেস ফিল্মস এর ইউটিউব চ্যানেলে ১৬ জুলাই সন্ধ্যা ৬:টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার পারভেজ চৌধুরী।

চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান, জয়িতা মহলানবীশ, সাজু আহমেদ, নীলা, পাপিয়া, সাদিয়া প্রমুখ।