করোনা টেস্ট না করে সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন জালিয়াতি ও প্রতারণার দায়ে অভিযুক্ত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের অন্যতম সহযোগী মাসুদ পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়া থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মাসুদ পারভেজ রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তবে, রিজেন্টের মালিক সাহেদ করিম এখনও পলাতক।
করোনা টেস্ট না করে সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় গত বুধবার রাতে মামলা করা হয়। গ্রেপ্তার মাসুদ পারভেজ ওই মামলার ২ নম্বর আসামি।