‘জীবন সঙ্গীত’
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
বহুনির্বাচনী
(গতকালের পর)
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
রাইমা সারাক্ষণই তার অতীতের স্বর্ণময় দিনগুলোর কথা ভেবে ভেবে কষ্ট পায়। এক দিন তার সহায়-সম্পত্তি সব ছিল। আজ সে নিঃস্ব, কর্মহীন। কোনো কিছুতেই তার মন বসে না।
২৩. উদ্দীপকে রাইমার জন্য ‘জীবন সঙ্গীত’ কবিতার কোন চরণটি উপদেশমূলক?
ক. চিন্তা করে হইও না কাতর
খ. কর যুদ্ধ বীর্যবান
গ. জীবনের উদ্দেশ্য তা নয়
ঘ. এ জীবন নিশার স্বপন
২৪. ‘জীবন সঙ্গীত’ কবিতার বর্ণনা মতে রাইমার ভবনা
র. জীবনের অংশ
রর. সফলতার জন্য বাধা
ররর. উন্নতির প্রেরণা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. ররর ঘ. র ও ররর
২৫. ‘জীবন সঙ্গীত’ কবিতায় ‘শৈবালের নীর’ বলতে কী বুঝিয়েছেন?
ক. আশা খ. সুখ
গ. দুঃখ ঘ. আয়ু
২৬. ‘হতাশা নয় বরং সহিষ্ণুতা ও ধৈর্যই মানুষের জীবনে চরম সাফল্য বয়ে আনে’ উদ্দীপকের এ ভাব ফুটে উঠেছে নিচের কোন চরণে?
ক. আয়ু যেন শৈবালের নীর
খ. এ জীবন নিশার স্বপন
গ. চিন্তা করে হইও না কাতর
ঘ. বাহ্যদৃশ্যে ভুলো না রে মন
২৭. ‘তুমি কার কে তোমার’ এই অন্তঃসারশূন্য ভাবনা কোথা থেকে মানুষকে বিচ্ছিন্ন করে তোলে?
ক. পূর্ণাঙ্গ জীবনযাপন থেকে
খ. পারলৌকিক জীবন থেকে
গ. আত্মস্বার্থ নিমগ্নতা থেকে
ঘ. বৈরাগ্য থেকে
২৮. ভবের উন্নতি করার জন্য অপরিহার্য কোনটি?
ক. নিত্য নিজ কাজ করা
খ. সুখের আশা করা
গ. বৈরাগী সাজ ধারণ করা
ঘ. যুদ্ধ করা
২৯. কোন চিহ্ন লক্ষ্য করে কেউ একজন যশোদ্বারে আসবে?
ক. বিজয় চিহ্ন খ. খ্যাতির চিহ্ন
গ. পদাঙ্কের চিহ্ন ঘ. সুখের চিহ্ন
৩০. জীবনের উদ্দেশ্য কোনটি?
ক. নিজের উন্নতি খ. সমাজের উন্নতি
গ. জীবের উন্নতি ঘ. ভবের উন্নতি
উত্তর
২৩. ক ২৪. খ ২৫. ঘ ২৬. গ ২৭. ক ২৮.
ক ২৯. গ ৩০. ঘ