চমেকে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা হয়েছে। গত সোমবার রাতে চমেকের চতুর্থ বর্ষের ছাত্র খোরশেদুল ইসলাম বাদী হয়ে পাঁচলাইশ থানায় অপর পক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি করেন।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, মেডিকেলের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বাদী হয়ে অপর পক্ষের বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলায় হত্যার উদ্দেশ্যে হামলা করে আহত করার অভিযোগ আনা হয়েছে। গত রবিবার সকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও স্থগিত সিটি নির্বাচনের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী চমেক হাসপাতালে দুটি নাসাল ক্যানোলা দিয়ে ফেরার পর ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ হয়।