করোনা উপসর্গে অসুস্থ

সস্ত্রীক পবিপ্রবির ভিসিকে হেলিকপ্টারে ঢাকায় আনা হলো

করোনা উপসর্গে অসুস্থ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়েছে। গত ৫/৬ দিন ধরে তারা প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে তাদের ঢাকায় পাঠানো হয়।

পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত জানান, কয়েক দিন ধরে উপাচার্য হারুনর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজ কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত সোমবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার নমুনা দেওয়া হয়েছে। এখনো প্রতিবেদন পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের দায়িত্বরত কর্মকর্তা, ডেপুটি রেজিস্ট্রার ড. মো. কামরুল ইসলাম জানান, উপাচার্য ও তার স্ত্রীকে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।