তুরাগ নদ দূষণ চার কারখানা বন্ধ দুটিকে জরিমানা

তুরাগ নদ দূষণের দায়ে গাজীপুরের টঙ্গীর দক্ষিণ শিলমুন এলাকায় চারটি কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি কারখানাকে জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিবেশ দূষণবিরোধী অভিযান চালানো হয়। এ সময় তুরাগ নদ দূষণের দায়ে টঙ্গীর দক্ষিণ শিলমুন এলাকায় গ্রিন টাচ ফ্যাশনকে ২ লাখ টাকা ও স্মার্ট ডিজাইন ওয়াশিং কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।