বৃষ্টির পানিতে ভরে গেছে চারদিক। সেখানে খেলা করছে ঝাঁকে ঝাঁকে হলুদ রংয়ের ব্যাঙ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
দুদিন আগে ভিডিওটি শেয়ার করেন ভারতের আইএফএস অফিসার প্রভীন কাসওয়ান। তিনি প্রায়ই অদ্ভুত অদ্ভুত সব ভিডিও পোস্ট করেন।
এই ভিডিও পোস্ট করে প্রভীন লিখেছেন, চাষের জমিতে লাফিয়ে বেড়ানো উজ্জ্বল হলুদ রঙের ব্যাঙ এ দেশেই পাওয়া যায়। এগুলোকে বুলফ্রগ (Bullfrog) বলা হয়। নাম ভারতীয় সোনাব্যাঙ।
বছরের অন্য সময়ে এদের শরীরের রং অন্যরকম থাকলেও বর্ষায় সঙ্গিনীকে আকর্ষিত করতেই এরা নিজের শরীরের রং বদলায়।
প্রভীন ভিডিওটি করেছেন মধ্যপ্রদেশের নরসিংহপুর এলাকা থেকে।