বিরামপুরে ৪ বছরের শিশু ধর্ষণে বালক গ্রেপ্তার

দিনাজপুরের বিরামপুরে চার বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটছে। ঘটনায়  জড়িত প্রতিবেশি ১২ বছরের এক বালককে বুধবার দুপুরে  গ্রেপ্তার  করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার দুপুরে বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর মহল্লার নতুন বাজার এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।

 শিশুটির বাবা জানান, মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশি ওই বালক তার মেয়ে শিশুকে তাদের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে কান্নাকাটি করলে ঘটনাটি প্রকাশ পায়। দ্রুত শিশুটিকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে শিশুটি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদি জানান, শিশুটিকে মলদ্বার দিয়ে ধর্ষণ করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে দ্রুত এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনায় ধর্ষণের শিকার  শিশুটির বাবা বাদী হয়ে বুধবার বিরামপুর থানায় মামলা করেন। পুলিশ দুপুরে ওই বালককে গ্রেপ্তার করে দিনাজপুর আদালাতে পাঠিয়েছে।