শেখ হাসিনার কারাবন্দী দিবসে খাবার ও বস্ত্র বিতরণ করলেন যুবলীগ নেতা বাবু

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে প্রতিবন্ধী, দুস্থ ও পথচারীদের খাবার, বস্ত্র দিয়েছেন দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু। 

বৃহস্পতিবার রাজধানীর ভিক্টোরিয়া পার্কে ৫০০ অসহায় মানুষের মাঝে তিনি খাবার ও বস্ত্র বিতরণ করেন।  

তিনি বলেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল নির্দেশনায় শেখ হাসিনার কারাবন্দী দিবসে রাজধানীর লক্ষীবাজারেও রিকশা চালকদের মাঝে খাদ্য বিরতণ করেছি। 

এ সময় গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, আজ ১৬ জুলাই বাঙালি জাতির ইতিহাসে একটি কালো দিন। গণতন্ত্রের মানসকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারাবন্দী দিবস। ২০০৭ সালে এ দিনে তৎকালীন ফখরুদ্দিন-মঈনুদ্দিনের এই অগণতান্ত্রিক সরকার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে। 

তিনি বলেন, ১৬ জুলাই ভোররাতে যৌথবাহিনীর ধানমন্ডির বাসভবন সুধা সদন ঘিরে ফেলে, এরপর তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় আদালতে। আমরা বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন নেতা হিসাবে গ্রেপ্তারের বিরুদ্ধে আন্দলোন গড়ে তুলি। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রশাসনের হাতে আমরা বিভিন্নভাবে হয়রানি এবং নির্যানের শিকার হই।  

যুবলীগের এ নেতা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মুক্তির জন্য ছাত্র আন্দোলনসহ  যুব সমাজকে সঙ্গে নিয়ে সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যমে শেখ হাসিনাকে ১১ মাস পর মুক্ত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটের সরকার গঠিত হয়। এরপর থেকে ২০১৪ সাল এবং ২০১৮ সালে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের মহাসড়ক নিয়ে গেছে। 

এ ছাড়া সুত্রাপুর থানার শিং টোলা জামে মসজিদে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থাস্থ্য কামনা করে দোয়ার আয়োজন করে দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।