চার জেলায় যাতায়াত বন্ধ চায় স্বাস্থ্যসেবা বিভাগ

ঈদের ছুটিতে ঢাকা, নারায়রণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম জেলা থেকে অন্য জেলায় যাতায়াত বন্ধ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

বুধবার পাঠানো চিঠিতে বলা হয়, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে করোনাভাইরাসের বিস্তার রোধের জন্য ঈদুল আজহার ছুটির সময় ওই চার জেলা থেকে অন্য জেলায় যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, এ অবস্থায়, এসব জেলা থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে সরকার ঈদুল আজার ছুটি তিন দিনই থাকবে বলে জানায়। এ সময়ে সরকারি-বেসরকারি সব অফিসের কর্মীদের কর্মস্থলেই থাকতে বলা হয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পোশাক শ্রমিকরাও ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ করতে পারবে না বলে জানান।