মডেল টেস্ট : ইসলাম ও নৈতিক শিক্ষা
ক. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও
১. উটের বয়স কত হলে কোরবানি দেওয়া যায়?
২. সবাইকে যাকাত দেওয়া যায় না কেন?
৩. কোন ইবাদতের মাধ্যমে ধনী-দরিদ্রের ব্যবধান লাঘব হয়।
৪. যাকাত কাকে বলে?
৫. নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে কী করা ওয়াজিব?
৬. নিসাব কাকে বলে?
৭. কী পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হয়?
৮. হজের দুটি ফরজ লেখো।
৯. হজ পালনের উদ্দেশ্য লেখো।
১০. হজ কাদের ওপর ফরজ?
১১. তোমার জামা-কাপড় পরিষ্কার করতে কী করবে?
১২. কোরবানির পশুর বর্জ্য তুমি কী করবে?
১৩. কোরবানি থেকে শিক্ষা নিয়ে তুমি কী করবে?
১৪. কোরবানির উদ্দেশ্য কী?
১৫. কোরবানি কোন কোন নবীর ত্যাগের পুণ্যময় স্মৃতি বহন করে?
খ. শূন্যস্থান পূরণ করো
১. পবিত্রতা ----- অঙ্গ।
২. সালাত আদায়ের জন্য শরীর ----- থাকা প্রয়োজন।
৩. সালাত দীন ইসলামের ----- ।
৪. ইসলাম ------ রুকনের ওপর প্রতিষ্ঠিত।
৫. কিয়ামতের দিন প্রথম ----- হিসাব নেওয়া হবে।
৬. সালামের মাধ্যমে ----- শেষ করা হয়।
৭. সালাতের শেষ বৈঠকে ----- পড়তে হয়।
৮. আকসা মসজিদ ----- অবস্থিত।
৯. ----- মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে।
১০. ------ সালাতের আলাদা ওয়াক্ত নেই।
১১. ------ স্থানে সালাত আদায় করা যায় না।
১২. কোনো ------ কাজ বাদ পড়লে সালাত হয় না।
গ. ডান বাম মিল করো।
বাম পাশ
ক। প্রতি একশত টাকার যাকাত হয়
খ। আট শ্রেণির লোককে
গ। যাদের যাকাত দেওয়া যায় তাদের বলে
ঘ। যাকাত প্রদানে ধনী-দরিদ্রের
ঙ। কিয়ামতের দিন সর্বপ্রথম
ডান পাশ
১. যাকাতের মাসারিফ।
২. বৈষম্য কমে যায়।
৩. তাকবির বলা ওয়াজিব।
৪. আড়াই টাকা।
৫. যাকাত দেওয়া যায়।
৬. কোরবানির উদ্দেশ্য।
৭. সালাতের হিসাব নেওয়া হবে।
উত্তর
ক. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. উটের বয়স পাঁচ বছর হলে কোরবানি দেওয়া যায়।
২. সবাইকে যাকাত দেওয়া যায় না কারণ যাকাতের খাতগুলো আল্লাহতায়ালা নির্ধারণ করে দিয়েছেন।
৩. যাকাত প্রদানের মাধ্যমে ধনী-দরিদ্রের ব্যবধান লাঘব হয়।
৪. মুসলমানদের নিসাব পরিমাণ ধন-সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছরপূর্তিতে আল্লাহতায়ালার নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে যাকাত বলে।
৫. নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দেওয়া ওয়াজিব।
৬. যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়, তাকে নিসাব বলে।
৭. সোনা সাড়ে সাত তোলা (৮৭.২৫ গ্রাম) এবং রুপা সাড়ে বাহান্ন তোলা (৬১২.২৫ গ্রাম) বা এর তৈরি গহনা থাকলে যাকাত দিতে হয়।
৮. হজের দুইটি ফরজ- ১. ইহরাম বাঁধা; ২. আরাফাতে অবস্থান করা।
৯. হজ পালনের উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভ।
১০. যে সব লোক বায়তুল্লাহ পর্যন্ত যাতায়াতের দৈহিক ক্ষমতা রাখে এবং হজ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় ব্যয় বাদে যাতায়াতের খরচ বহন করতে সক্ষম তাদের ওপর হজ ফরজ।
১১. জামা-কাপড় পরিষ্কার করতে আমি নিয়মিত সাবান দিয়ে তা ধুয়ে ফেলব।
১২. কোারবানির পশুর রক্ত ও বর্জ্য আমি মাটিতে পুঁতে রাখব।
১৩. কোরবানি থেকে শিক্ষা নিয়ে আমি আমার জানমাল, জীবন-মৃত্যু আল্লাহর জন্য উৎসর্গ করব।
১৪. কোরবানির উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে আল্লাহকে খুশি করতে নিজের জীবন ও সম্পদ বিলিয়ে দেওয়ার মন মানসিকতা সৃষ্টি করা।
১৫. কোরবানি হজরত ইবরাহিম (আ.) ও হজরত ইসমাঈল (আ.) এর ত্যাগের পুণ্যময় স্মৃতি বহন করে।
খ. শূন্যস্থান পূরণ
১. ইমানের ২. পবিত্র ৩. খুঁটি ৪. পাঁচটি ৫. সালাতের ৬. সালাত ৭. তাশাহহুদ ৮. জেরুজালেমে ৯. সালাত ১০. জুমুআর ১১. অপবিত্র ১২. ফরজ
গ. ডান বাম মিল
(ক+৪), (খ+৫), (গ+১), (ঘ+২), (ঙ+৭)
(বাকি অংশ আগামীকাল)