করোনায় কুষ্টিয়া মেডিকেলের চিকিৎসক রুমির মৃত্যু

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এসএম নূর উদ্দিন বাকি রুমি।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশন (বিডিএফ) ট্রাস্ট্রের পরিচালক মিলি দে।

তিনি বলেন, ডা রুমির করোনা ধরা পড়ে গত ৩ জুলাই। এরপর তাকে বিএসএমএমইউয়ে ভর্তি করানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এসএম নূর উদ্দিন বাকি রুমি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে বৃহস্পতিবার সকাল নাগাদ ১ লাখ ৯৬  হাজার ৩২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৪৯৬ জন।