রাষ্ট্রপতির ছোট ভাই আবদুল হাইয়ের মৃত্যুতে আইজিপির শোক

মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব, মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শুক্রবার এক শোক বার্তায় আইজিপি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে আবদুল হাই এর গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। নিজ এলাকার উন্নয়নে তিনি অনন্য সাধারণ অবদান রেখে গেছেন। বিনয়ী আচরণ ও সরলতার জন্য তিনি এলাকার সাধারণ জনগণের অতি প্রিয় কাছের একজন মানুষ ছিলেন। তার মৃত্যুতে কিশোরগঞ্জের জনগণ তাদের একজন একান্ত সুহৃদকে হারাল।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।