এবার শাহাবুদ্দিন মেডিকেল কলেজে র‍্যাবের অভিযান

রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।

রবিবার বেলা আড়াইটা থেকে হাসপাতালটিতে অভিযান শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে অভিযান চলছে।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অভিযান শেষে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির ঘটনায় রিজেন্ট ও জেকেজি হেলথ কেয়ার হাসপাতালের বিরুদ্ধে চলমান আইনি ব্যবস্থার মধ্যেই আরেকটি মেডিকেল কলেজে অভিযান চালাচ্ছে র‍্যাব।