শুধু ত্রাণ নয়, আত্মমর্যাদা বোধসম্পন্ন রাষ্ট্রের প্রয়োজনে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে ৫ দফাভিত্তিক পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
আ স ম রব বলেন, করোনার ভয়াবহতায় কয়েক কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রতিনিয়ত কর্মক্ষম মানুষ বেকার হচ্ছে এবং দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। বিবৃতিতে তুলে ধরা ৫ দফা প্রস্তাবনা হলো
১. কর্মসংস্থানের জন্য ব্যাপকভিত্তিক মাইক্রো ক্রেডিট ( (micro-credit) কর্মসূচি চালু করতে হবে।
২. কৃষক এবং কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে প্রণোদনাসহ কৃষিপণ্যভিত্তিক (agro based industry) শিল্প গড়ে তুলতে হবে।
৩. দেশে-বিদেশ অবস্থানকারী বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রবাসীদের ওপর সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে। প্রবাসীদের অর্থায়নে ‘উপজেলা শিল্প এলাকা’ এবং ‘পৌর শিল্প এলাকা’ গঠন করতে হবে।
৪. উপ-আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠন করতে হবে। দেশের অভ্যন্তরে সুপার হাইওয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।
৫. বৃহৎ পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে সামাজিক ব্যবসা social business) চালু করতে হবে।