সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও তার স্ত্রী শিক্ষক মরিয়ম নাসরিন করোনায় আক্রান্ত হয়েছেন। গত সাত দিন ধরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ গৃহে চিকিৎসাধীন আছেন তারা। গতকাল রবিবার বিকেলে গোলাম কুদ্দুছ দেশ রূপান্তরকে বলেন, ‘সাত দিন ধরে আমার জ্বর। পরে করোনা পরীক্ষা করেছি, রেজাল্ট পজিটিভ এসেছে। আমার পজিটিভ আসার পর পরিবারের সবার টেস্ট করিয়েছি। গতকাল আমার স্ত্রীর রেজাল্ট পজিটিভ এসেছে। বাকি সবার নেগেটিভ এসেছে। এখন বাসাতেই আছি। আমাদের অবস্থা স্থিতিশীল।’