নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী সপরিবারে করোনামুক্ত হয়েছেন। গত ৪ জুলাই কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী এবং তার মেয়ে তাসনিমা মুন ও ছেলে মেরাজ আহমেদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর দ্বিতীয় দফা পরীক্ষায় গত শনিবার বিন্নী ও তার সন্তানের করোনা নেগেটিভ রিপোর্ট আসে।
করোনামুক্ত হওয়ার বিষয়টি জানিয়ে মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী দেশ রূপান্তরকে বলেন, ‘আল্লাহর অশেষ রহমত আর সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসায় সপরিবারে করোনামুক্ত হয়েছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শুভাকাক্সক্ষীদের প্রতি।