রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিকেলের মধ্যে এসব ঘটনা ঘটে। মৃতরা হলেন মালিবাগ চৌধুরীপাড়া এলাকার আবুল কালাম (৪০), বংশালের আলুবাজারের আল-আমিন (২২) ও যাত্রাবাড়ীর গোলাপবাগের পারুল আক্তার (৩৫)।
পরিবার ও পুলিশ জানিয়েছে, কালাম ফ্রিজচাপায় ও আল-আমিন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। আর পারুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, টাঙ্গাইলের গোপালপুরের কুমুলী গ্রামের বাসিন্দা আবুল কালাম পরিবার নিয়ে চৌধুরীপাড়ায় থাকতেন। সেখানে তার রিকশার গ্যারেজ আছে।