মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা
পদ ও যোগ্যতা: মেডিকেল অফিসার। এমবিবিএস ডিগ্রিসহ বিএমডিসি-এর রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে। ইউএসজি মেশিন চালনায় অভিজ্ঞ প্রার্র্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ১০ আগস্ট, ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সিনিয়র স্টাফ (ব্রাদার/নার্স)। এসএসসি পাসসহ নার্সিং বিষয়ে ডিপ্লোমা। নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত। ১০ আগস্ট, ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। আয়া। জেএসসি বা অষ্টম শ্রেণি পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার। ১০ আগস্ট, ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ডাকযোগে ১০ আগস্ট, ২০২০ তারিখের মধ্যে মহাব্যবস্থাপক, মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, মোংলা, বাগেরহাট ঠিকানায় আবেদন পৌঁছাতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি পাওয়া যাবে বেপজার এই (www.bepza.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড, মোংলা, বাগেরহাট।
সূত্র : প্রথম আলো, ১০ জুলাই, পৃষ্ঠা ১৩
বাংলাদেশ সেনাবাহিনী
পদ ও যোগ্যতা : ৭৬তম ডিএসএসসি (এএমসি) পুরুষ/মহিলা। সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্ন। এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। পুরুষ প্রার্থীর বেলায় ১ জানুয়ারি, ২০২০ তারিখে ন্যূনতম বয়স ২৬ বছর হলে বিবাহিত এবং মহিলার ক্ষেত্রে বিবাহিত অথবা অবিবাহিত। শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর বেলায় উচ্চতা ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর বেলায় ১.৫৭ মিটার বা ৫ ফুট ২ ইঞ্চি। ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ৫৭ কেজি বা ১২৬ পাউন্ড এবং মহিলার ৪৯ কেজি বা ১০৯ পাউন্ড। বুকের মাপ পুরুষ প্রার্থীর বেলায় স্বাভাবিক ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি, প্রসারণে ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি। মহিলা প্রার্থীর বেলায় স্বাভাবিক ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি, প্রসারণে ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি। ১ জানুয়ারি, ২০২১ তারিখে বয়স অনূর্ধ্ব ২৮ বছর (কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। বেতনভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ সেনাবাহিনীর বেতন স্কেল অনুসারে। | http://joinbangladesharmy.army.mil.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের সবশেষ তারিখ ৮ আগস্ট, ২০২০ পর্যন্ত। আবেদনের সব দরকারি তথ্য জানা যাবে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে। যোগাযোগ : পরিচালক, পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১০ জুলাই, পৃষ্ঠা ৩
খুলনা বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : সহযোগী অধ্যাপক (আইন ডিসিপ্লিন ১ জন)। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। বয়স, শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। আবেদন ১৯ আগস্ট, ২০২০ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ: রেজিস্ট্রার, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা। ওয়েব : http://ku.ac.bd/career/
সূত্র : কালের কণ্ঠ, ১৪ জুলাই, পৃষ্ঠা ১৪
গ্রন্থনা : আনিকা তাহসিন