জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ফরিদপুরের যুগ্ম পরিচালক মো. শাহিদুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা.ছীদ্দিকুর রহমান জানান, গত ৬ জুলাই শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে তিনি ফমেকে ভর্তি হন। পরে তার করোনা পরীক্ষা করলে গত ১০ জুলাই পজিটিভ আসে। সেখানে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়।
ফরিদপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, ১৭ জুলাই শাহিদুজ্জামানের করোনা পাশাপাশি শ্বাসকষ্ট ও নিউমোনিয়া দেখা দেয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে পাঠানো হয়েছে।
বর্তমানে এনএসআইয়ের এই কর্মকর্তা বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছে।
অসুস্থ শাহিদুজ্জামান তার রোগ মুক্তির জন্য সকলের কাছে সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা কামনা করেছেন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার সরকারি এই কর্মকর্তা দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করে বলেন, তিনি যেনু দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
উল্লেখ্য, ফরিদপুরের এখন পর্যন্ত ৪১শ জন করোনা শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৫শ ৬৭ জন। এছাড়াও এই ভাইরাস রোগে মারা গেছেন ৩৮ ব্যক্তি।