গৃহবধূর অপ্রীতিকর ছবি প্রকাশ করায় যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে প্রেমের সর্ম্পকের জেরে গৃহবধূর অপ্রীতিকর ছবি ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

সোমবার রাতে নগরীর কোতোয়ালী থানার রাইফেলস ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. শওকত হোসাইনকে (২৬) গ্রেপ্তার করা হয়। 

সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন জানান, বিয়ের আগে প্রেমের সর্ম্পকের জের ধরে এক গৃহবধূর আপত্তিকর ছবি মোবাইলে ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় শওকত, এমন অভিযোগ করেন ভুক্তভোগীর স্বামী। এই অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে শওকতকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শওকত ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে খুলশী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে।