শিক্ষার্থীর চিকিৎসায় সমাজকল্যাণ মন্ত্রীর আর্থিক সহায়তা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মৌলভী আবুল হাশেম আহমেদ আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাজনিম জাহান শাম্মীর চিকিৎসায় এগিয়ে এসেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। মন্ত্রী ওই শিক্ষার্থীর চিকিৎসার জন্য তার মন্ত্রণালয় থেকে ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করেন।

গতকাল মঙ্গলবার সকালে মন্ত্রীর পক্ষে তার প্রতিনিধি হিসেবে কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা শাম্মীর জেঠা মাওলানা আজিজুল ইসলামের কাছে এ চেক হস্তান্তর করেন। শাম্মী হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের রেজাউল করিমের মেয়ে।