ভোলার চরফ্যাশনে মধ্যরাতে প্রবল ঝড়ে ঘর ভেঙে ভেতরে চাপা পড়ে দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
চরফ্যাশন উপজেলায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।
পুলিশ জানায়, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপজেলার দক্ষিণ আইচা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিহতরা হলেন- ওই উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামের হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০) ও তার দুই সন্তান জুনায়েদ (৭) এবং তানজীদ (৫)।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে হঠাৎ ঝড় শুরু হলে তাদের ঘরটি বিধ্বস্ত হয়। এতে ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ্ওই তিনজনের মৃত্যু হয়।