নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে একই দিনে ২ সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান।
ইউপি সদস্যরা হলেন বারদী ইউনিয়নের ১ নম্বর মছলন্দপুর গ্রামের উত্তরপাড়ার মৃত আবর আলীর ছেলে সদস্য আবদুল মান্নান (৫৪) ও ২ নম্বর ওয়ার্ডের দলরদী গªামের পুরাননগর এলাকার মৃত আহাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৯০)।
তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারমান জহিরুল হক।