দিনাজপুরের হাকিমপুরে করোনা উপসর্গ নিয়ে জাতীয় পার্টির (জাপা) নেতার মৃত্যু হয়েছে। বুধবার সকালে জ্বর, সর্দি ও কাশি নিয়ে তার মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সহসভাপতি জসিম উদ্দিন মন্টু (৫০) নিজ বাড়িতে মারা যান।
উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন জানান, কয়েক দিন ধরে জসিম জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। হাসপাতালে না গিয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বুধবার সকালে তার মৃত্যু হয়।