সরকারের নীলনকশা বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, একদিকে লুটপাট চলছে, অন্যদিকে চলছে শ্রমিক ও কর্মহীন নিরন্ন মানুষের আহাজারি। কলকারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আজকে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করায় সেসব কারখানার শ্রমিকদের বাঁচার কোনো অধিকার থাকল না। তাদের এখন মানবেতর অবস্থা। মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি বন্ধ। আজকে সরকারের একটি দপ্তরে একটি বঁটি কিনতে হচ্ছে ১০ হাজার টাকা, একটি চামচ ১ হাজার টাকা, ল্যাপটপ কিনতে দাম দেখিয়েছে ২ লাখ টাকা। এভাবে জনগণের টাকা লুটে নিচ্ছে আওয়ামী লীগ।