টেকসই উন্নয়ন

লক্ষ্যমাত্রা অর্জনে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : মাহবুব আলী

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেছেন, ‘কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক শক্তিশালী করার পাশাপাশি পর্যটনশিল্প জাতিসংঘঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ গতকাল বুধবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক পটুয়াখালী জেলার সঙ্গে আয়োজিত অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।